রাজধানীতে উচ্ছেদ অভিযানে পুলিশের উপর হামলা!

ফাতেহ ডেক্স: আজ বুধবার আনুমানিক সকাল ১১.৪৫ মিনিট এর দিকে মেজিস্ট্রেট খালিদ আরমান এর নেতৃত্বে পুলিশের একটি দল  আব্দুল্লাহপুর বেড়ি বাঁধ এলাকায় বেড়িবাঁধ থেকে  থেকে কোট বাড়ি রেল লাইনের পশ্চিম পাশ পর্যন্ত রাস্তার দু-পাশে ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে স্থানিয় ক্যাডারদের হামলার শিকার হয়। এতে আহত হয় উচ্ছেদ অভিযানে থাকা বুলডোজারের ড্রাইভার  ফরিদ সহ দুই পুলিশ সদস্য। এলাকাবাসি জানায় দীর্ঘদিন ধরে বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ সাধারণ  মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা জামানত নিয়ে সরকারী জায়গা ভাড়া দিয়ে প্রতিটি স্থাপনা থেকে গড়ে ১৫০ (এক শত পঞ্চাশ টাকা) হারে ভাড়া নিয়ে রাস্তার দুপাশ মিলে চারশত দোকান থেকে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে ৬০,০০০ টাকা, যা বছরে প্রায় ২,১৬,০০,০০০ টাকায় গিয়ে দাঁড়ায়। তার এসব টাকা উঠানোর দায়েত্বে থাকে স্থানীয় ক্যাডার জাকির ওরফে বরিশাইল্যা জাকির।

পুলিশ সূত্রে জানা যায় গতকাল ২৬ শে জুন রাতের বেলায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আতিক দক্ষিণখান থেকে তার প্রাইভেট গাড়িতে যাওয়ার পথে রাস্তার দু পাশে অবৈধ ব্যবসায়িক স্থাপনা ও ইজি বাইকের কারণে ১০ মিনিটের জায়গায় প্রায় ৩০ মিনিট সময় পার হয়ে যায় যার কারণে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অভিযোগ দেন যার ফলে পরদিন সকাল থেকে পূর্ব নোটিশ অনুযায়ী উচ্ছেদ অভিযান শুরু হয়। সে অভিযান চলাকালিন সময়ে কিছু নেতা তাদের সাঙ্গু পাঙ্গু সহ ম্যাজিষ্ট্রেট ও পুলিশ বাহিনীর উপর হামলা চালায়। উক্ত হামলায় বুলডোজারের ড্রাইভার সহ দুজন পুলিশ আহত হয়। ড্রাইভারের অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে সে টঙ্গী সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আগের সংবাদচাঁদা না পেয়ে শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দিলো যুবলীগ নেতা
পরবর্তি সংবাদজুলাইয়ের শেষ সপ্তাহে এইচএসসির ফলাফল- শঙ্কায় শিক্ষার্থীরা!