জুলাইয়ের শেষ সপ্তাহে এইচএসসির ফলাফল- শঙ্কায় শিক্ষার্থীরা!

নিজস্ব প্রতিবেদক: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা ও ঢাকা শিক্ষা বোডের্র পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার। আজ ২৭ জুন ফাতেহ টুয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করে তপন কুমার বলেন আগামী জুলাই মাসের শেষের দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রতি বছরের ন্যায় এবছরও পরীক্ষা শেষের পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। সে নিয়ম অনুযায়ী ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে আশা করা যাচ্ছে তবে কাজ সম্পন্ন হয়ে গেলে দু-একদিন আগেও তা প্রকাশ হতে পারে সেটি আন্তঃশিক্ষা বোডের্র সমন্বয় সভায় আলোচনা করে তারিখ নিধার্রণ করা হবে।

উল্লেখ্য যে চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষাথীর্ অংশ নেয়, যা গত বছরের তুলনায় ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন বেশি।

এদিকে ফলাফল বিপর্যয়ের আশঙ্কা করছে দেশের অধিকাংশ শিক্ষার্থী। কারণ ২০১০ সালের পর এবারই প্রশ্নফাঁস ছাড়া পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর প্রশ্নফাঁস রোধে সরকার কতৃক শিক্ষার্থীদের জন্য পালনীয় নানা কঠোর নীতিমালা প্রণয়ন ও সারা দেশ জুরে কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষকদের কঠোর আচরণের দরুন অনেক শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হয়েছে বলে খবর পাওয়া যায়। তাছাড়া প্রশ্নে ভুল এবং রুটিন প্রণয়নে কতৃপক্ষের পরিপক্কতাও ফলাফল খারাপের জন্য দায়ি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভুল প্রশ্নের জন্য নি:শর্ত নাম্বার প্রদানের দাবিতে পরীক্ষা শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেছিলো সাধারণ শিক্ষার্থীরা। তবে তাদের সে আবেদনে স্পষ্ট কোন সাড়া মিলেনি সংশ্লিষ্ট কতৃপক্ষের থেকে।

ফলাফল কেমন হতে পারে এমন প্রশ্নের জবাবে  রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থবিদ্যা বিভাগীয় প্রধান জনাব সাখাওয়াত হোসেন, বলেন এবছর পরীক্ষা ব্যবস্থাপনায় কিছুটা কড়াকড়ি ছিলো এবং বিগত বছরগুলোর তুলনায় কিছুটা কঠিন ছিলো সার্বিক পরিস্থিতি। তবে ফলাফল ভালোই হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগের সংবাদরাজধানীতে উচ্ছেদ অভিযানে পুলিশের উপর হামলা!
পরবর্তি সংবাদ১০ মিনিটেই ফুল চার্জ হবে স্মার্টফোন!