
ফাতেহ ডেস্ক: সরকারের অন্যায় আচরণের প্রতিবাদে রাজপথে শক্ত অবস্থান তৈরি করতে বিএনপি ব্যর্থ এই মূল্যায়ন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। এজন্য নিজেকেই ধিক্কার জানান তিনি।
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলে রিজভী দাবি করেন সরকারের দমন পীড়নে গোটা জাতি অবরুদ্ধ হয়ে আছে।
খালেদা জিয়ার মুক্তিসহ জনগণের অধিকার রক্ষায় জোরালো আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। বেগম জিয়ার জন্মদিন উপলক্ষ্যে ১৫ আগস্ট সারাদেশে দোয়া মাহফিলের কর্মসূচিও ঘোষণা করেন রিজভী।
