
ফাতেহ ডেস্ক
দেশের কোথাও অপরিকল্পিত কোনো দালান নির্মাণ করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে এ ঘোষণা দেন তিনি।
মন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হচ্ছে, সেগুলো ভেঙে ফেলার জন্য মালিকদের নির্দেশ দেয়া হবে।
জানমালের নিরাপত্তায় নেয়া সিদ্ধান্ত বাড়ির মালিকরা না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। এ সময় মন্ত্রী আরো জানান, ঢাকার সৌন্দর্য্য বাড়াতে এরই মধ্যে বেশ কিছু পরিকল্পনা নেয়া হয়েছে।
