
ফাতেহ ডেস্ক: ঋণ খেলাপি নিয়ে পর্যবেক্ষণ তৈরি করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাঁর আশা, পরবর্তি অর্থমন্ত্রী এই পর্যবেক্ষণের আলোকে খেলাপি ঋণ কমাতে সহজে ব্যবস্থা নিতে পারবেন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ঋণ খেলাপিরা নির্লজ্জ, তারা ঋণ শোধে মোটেই আগ্রহী নয়। তবে, ইচ্ছাকৃত খেলাপিদের ব্যাপারে তদন্ত হচ্ছে বলে জানান মুহিত।
অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায় বাড়লেও তা সন্তোষজনক নয়। তরুণরা কর দিতে উদ্বুদ্ধ হওয়ায় আশার কথা জানিয়ে অর্থমন্ত্রী আরো বলেন, তরুণদের হাত ধরেই রাজস্ব আয় কাঙ্খিত মাত্রায় পৌঁছবে।
