রোহিঙ্গাদের সাহায্যে ১৮ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

ফাতেহ ডেস্ক: রোহিঙ্গা মুসলিমদের জন্য সহায়তা প্রায় দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মিয়ানমার ও বাংলাদেশে উদ্বাস্তু রোহিঙ্গাদের সহায়তার জন্য ১৮ কোটি মার্কিন ডলার দেবে যুক্তরাষ্ট্র। যার সাড়ে ১৫ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য খরচ করা হবে।

সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি। হ্যালি জাতিসংঘ তদন্তকারীদেরকে রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও তুলে ধরার দাবি জানান।

গত বছর অগাস্টে মিয়ানমারের প্রায় ৩০টি সীমান্ত পুলিশ ও সেনা পোস্টে মুসলিম ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় কয়েকজন নিহত হওয়ার পর দেশটির পশ্চিমে রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত এলাকায় সেনা অভিযান শুরু হয়। এরপর প্রাণ বাঁচাতে ৭ লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়।

আগের সংবাদরাখাইনে গণহত্যা প্রমাণ পেলেও যুক্তরাষ্ট্রের অবস্থান যথাযথ নয়
পরবর্তি সংবাদসংবিধানের মধ্যেই নিরপেক্ষ সরকার গঠন করা সম্ভব: বিএনপি