রোহিঙ্গা নির্যাতনে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রাথমিক তদন্ত শুরু

ফাতেহ ডেস্ক: রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মিয়ানমার সরকারের বিচারে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এর মধ্য দিয়ে রাখাইনে সেনা অভিযান নিয়ে, একটি পূর্ণ তদন্তের পথ সুগম হলো।

আইসিসির তদন্তে রাইখাইনে সেনা অভিযানের সব সত্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য করা, গণহত্যা, ধর্ষণের পাশাপাশি লুটপাটের অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।

এদিকে, আজ মিয়ানমারের রাখাইন সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। মিয়ানমারের নেতা অং সান সু চির সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার।

আগের সংবাদসারাদেশে ভ্যাপসা গরম
পরবর্তি সংবাদনওয়াজ ও মরিয়মকে মুক্তির নির্দেশ আদালতের