সারাদেশে সড়ক দুর্ঘটনা নিহত ৫

ফাতেহ ডেস্ক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন, আহত ৫ জন। বিশ্বম্ভরপুরের পলাশ ইউনিয়নের রণবিদ্যা এলাকায় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি এলাকায় যাচ্ছিলো।

বিশ্বম্ভরপুরে পলাশ ইউনিয়নের রণবিদ্যা এলাকার বেইলি সেতুতে উঠলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। এছাড়া লক্ষ্মীপুর, রংপুর ও পিরোজপুরে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

আগের সংবাদদুর্বলের বিরুদ্ধেই শুধু ব্যবস্থা নিচ্ছে দুদক : হাইকোর্ট
পরবর্তি সংবাদপ্রাইমারিতে ধর্মশিক্ষক হিসেবে কওমি আলেমদের নিয়োগের দাবি উঠল সংসদে