
ফাতেহ ডেস্ক
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকে রাখা ইস্পাতের পিলার পেছন থেকে আসা বাসের ভেতরে ঢুকে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরায় ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সাতক্ষীরার আনোয়ার, খুলনার হাসি, আসলাম, সালাম আর হাসপাতালে নেয়ার পথে মারা যান চায়না নামের এক ব্যক্তি।
খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের মাইজভাণ্ডার দরবার শরিফে যাচ্ছিলো বাসটি। চৌদ্দগ্রামের গাংরায় রডবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে, বাসের সামনের কাচ ভেঙ্গে ভেতরে ঢুকে যায় লোহার বিম।
এতে ঘটনাস্থলেই মারা যান সাতক্ষীরার আনোয়ার, খুলনার হাসি, আসলাম, সালাম, হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় চায়না নামে আরো একজনের।
আহত ১০ চিকিৎসা দেয়া হচ্ছে কুমিল্লা ও ফেনীর হাসপাতালে।
এ ঘটনায় নিহতদের পরিবার প্রতি ১৫ হাজার টাকা সহায়তা ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বাসের চালক ও তার সহকারী।
