ভারতে ৮৭ যাত্রী নিয়ে বাস খাদে, নিহত ৫৭

ফাতেহ ডেস্ক: ভারতে বাস খাদে পড়ে কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন। তেলেঙ্গানা রাজ্যের জাগতিয়াল জেলায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটি আঞ্জানিয়া স্বামী মন্দির থেকে ৮৭ আরোহী নিয়ে জাগতিয়ালে ফিরছিলো। এসময় শনিভারাপেত গ্রামের কাছে ঘাট রোডে মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে যায়।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের করিমনগর ও হায়দরাবাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রেক ফেলের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

আগের সংবাদসারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত
পরবর্তি সংবাদদুর্নীতির আখড়া কুষ্টিয়ার সাব-রেজিস্ট্রার অফিস