‘ইসি আরেকটি পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে’

ফাতেহ ডেস্ক: নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়ার জন্য নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নির্বাচন কমিশন আরেকটি পাতানো নির্বাচনের পথে হাটছে বলেও অভিযোগ তার। সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির সদস্যরা।

এর আগে, গত ৩ দিনে নেয়া হয়েছে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার। একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপি থেকে মনোনয়নপত্র নিয়েছেন ৪ হাজার ৫৮০ জন।

আগের সংবাদউন্নয়নের গতি কেউ রুখতে পারবে না : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদবিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের শেষ দিন আজ