শিয়া-সঙ্কটকে কীভাবে দেখেন বাংলাদেশের আলেম-সমাজ?

ওমর ফারুক:

মুসলিমবিশ্বে শিয়া ঘরানার উত্থান এখন একটি বড় সঙ্কট হয়ে দাড়িয়েছে। শিয়াদের উত্থান কোনোভাবেই প্রতিরোধ করতে পারছে না সুন্নী দেশগুলো। বিশেষ করে মধ্যপ্রাচ্যে শিয়াদের আধিপত্য ও প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এর অন্তরালে নেতৃত্ব দিচ্ছে শিয়া শাসিত দেশ ইরান।

সিরিয়া ও ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলে আসা যুদ্ধের নেপথ্যেও রয়েছে শিয়াবাদের আধিপত্যের জোর। দুটি যুদ্ধেই সিরিয়ার আসাদ সরকার ও ইয়েমেনের হুথিদের সাপোর্ট দিয়ে যাচ্ছে ইরান। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহসহ যুদ্ধের সরঞ্জাম যোগান দিচ্ছে তারাই। এ দুই যুদ্ধ মহাসঙ্কটে ফেলে দিয়েছে দেশ দুটির সাধারণ জনগণকে। অপরদিকে ইরান তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ও গবেষণায় মুসিলমবিশ্বের অনেকদেশের তুলনায় অনেক দূর এগিয়ে গেছে। এবং বিশ্বব্যাপী শিয়া মতাদর্শকে ছড়িয়ে দেওয়ার পেছনে কোটি কোটি ডলার ব্যয় করছে। আর এর দ্বারা প্রভাবিত হচ্ছে অনেক সুন্নী মুসলিমরাও। পশ্চিমাদের মুসলিম বিভক্তির রাজনীতি ও সুন্নীদেশগুলোর শাসকদের ক্ষমতার অন্ধমোহ ও স্বার্থ সিদ্ধির লড়াইয়ের সুযোগেই শিয়ারা এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন ইসলামি বিশেষজ্ঞরা।

কথা হয়েছিল বাংলাদেশ ইসলামি ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক ও বিজ্ঞ আলেম মুফতি সাখাওয়াত হুসাইন রাজির সঙ্গে। শিয়াদের সঙ্গে ইসলামের দূরত্বটা কোথায়, এ বিষয়ে তিনি বলেন, ইসলাম আল্লাহ তায়ালার মনোনীত একমাত্র ধর্ম।পূর্বেকার যতো ধর্মমত আছে সবগুলোকেই রহিত করা হয়েছে। চাই সেটা আল্লাহ প্রদত্ত হোক কিংবা মানব রচিত। এখন কেউ যদি নিজেকে মুসলিম দাবি করে তাকে অবশ্যই ইসলামের আকিদা বিশ্বাসগুলো মেনে নিতে হবে। শিয়ারা যেহেতু ইসলামের অনেক মৌলিক আকিদা গ্রহন করেনি সুতরাং তাদের সঙ্গে ইসলামের দূরতম কোন সম্পর্কও নেই।

এর কারণ কী, এ প্রশ্নে মুফতি সাখাওয়াত বলেন, ইসলামের যে আকিদা-বিশ্বাস রয়েছে এগুলোর সঙ্গে শিয়াদের আকিদার কোনো সম্পর্ক নেই। যেমন আমাদের কাছে যে কুরআন রয়েছে, শিয়ারা এ কুরআনে বিশ্বাসী নয়। শিয়ারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বিষোদগার করে। বিশেষ করে আবু বকর, ওমর রা. ও ওসমান রা. কে গালি গালাজ করে। তাদেরকে মুসলমানই মনে করে না। শিয়ারা আলী. রা. কে নিয়ে বাড়াবাড়ি করে। তাঁর প্রশংসা করতে করতে আল্লাহর সঙ্গে পর্যন্ত শরীক করে ফেলে। নবুওয়াতের মর্যাদা থেকে তাঁর মর্যাদাকে বড় করে ফেলে শিয়ারা। তদ্রুপ আহলে বাইয়াতদের সম্মান করতে যেয়ে শিয়ারা তাদের সম্পর্কেও বাড়াবাড়ি করে।

‘তারা মনে করে আরেকটি গোপন কুরআন রয়েছে। এটি আজও তারা প্রকাশ করতে পারেনি। তারা মুখে এক কথা বলে আর অন্তরে আরেকটি। তারা ধোঁকার নীতিতে চলে। তারা অনুসারীদের ধোঁকাই শিক্ষা দেয়। শিয়া মতবাদ একটি মূর্খতা ও বিভ্রান্তমূলক মতবাদ। যার কোনো ভিত্তি ইসলামে নেই।’

শিয়া সঙ্কট কীভাবে মোকাবেলা করা সম্ভব, এ বিষয়ে তিনি বলেন, অনেকেই বিশেষ করে তরুণ প্রজন্ম শিয়াদের নিয়ে বিভ্রান্তির শিকার। শিয়াদের সমস্যাগুলো কোথায় তারা এ বিষয়ে তেমন একটা জ্ঞান রাখেন না। শিয়াদের ভ্রান্তি ও মূর্খতাপূর্ণ মতাদর্শগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। মসজিদে ও ওয়াজ মাহফিলেও এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন। ইসলামের সঙ্গে তাদের মৌলিক পার্থক্যগুলো স্পষ্ট করে তোলা প্রয়োজন। ব্যাপক লেখালেখি ও গবেষণার মাধ্যমে এ মতবাদ সম্পর্কে মানুষকে সতর্ক করা যেতে পারে।

শিয়া রাষ্ট্র ইরানের প্রভাব কি বাংলাদেশেও বিস্তার হচ্ছে, এ বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক কারণে হয়তো কিছুটা প্রভাব রাখছে। তবে আমাদের দেশে শিয়া অনুসারী খুব একটা বেশি নয়। তাদের সংখ্যা খুবই নগন্য। তবে তাজিয়া মিছিলে যতো মানুষ দেখা যায়, এরা সবাই মূলত শিয়া নয়। এখানে সাধারণ মুসলিম সমাজের ছেলেরাও অংশগ্রহণ করে। তাদের এগুলো থেকে বিরত থাকা প্রয়োজন।

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য কী শিয়ারাই দায়ী, এ বিষয়ে তিনি বলেন, এর জন্য শুধু শিয়ারাই দায়ী, আমি এটা বলবা না। এখানে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য মুসলিম শাসকরা নিজেরাই নিজেদের মাঝে যুদ্ধ হাঙ্গামা লাগিয়ে রেখেছে। আর শিয়ারা এর সুযোগ নিচ্ছে। শাসকদের ক্ষমতার অন্ধ মোহ দূর হয়ে গেলে এ সমস্যা ও সঙ্কট সহজেই দূর হয়ে যাবে।

অনেক সুন্নী রাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, একে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন, এ বিষয়ে তিনি বলেন, এটি আসলে রাজনৈতিক কৌশল। রাজনীতির কারণে কেউ কেউ শিয়াদের সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্ক জোরদার করছে। তবে তাদের এটাও লক্ষ্য রাখা প্রয়োজন, শিয়াদের দ্বারা মুসলিমবিশ্বের কোনো কল্যাণ হবে না। এদের মুখের কথা ও প্রকৃত ইচ্ছা এক নয় । এদের প্রতিরোধ করা না গেলে মুসলিম বিশ্ব ভয়াবহ বিপদের সম্মুখীন হবে।

আগের সংবাদশ্রীলঙ্কার হিন্দু মন্দিরে পশুবলি নিষিদ্ধ
পরবর্তি সংবাদর‌্যাবের নতুন এডিজি কর্নেল জাহাঙ্গীর আলম