আওয়ামীলীগে বিদ্রোহী ৭৯, শঙ্কায় অনেক আসন?

এ সমস্যা সমাধানে ইতিমধ্যে কাজ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল কাজ শুরু করছে বলে জানা গেছে।

দলের অন্য সদস্যরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক এবং আরেক মনোনয়নবঞ্চিত আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে কড়া সতর্কবার্তা দেয়া হয়েছে বিদ্রোহী প্রার্থীদের আজীবন বহিষ্কারের ঘোষণা দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।আর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বারবার একই ঘোষণা দিয়ে আসছেন।তার পরও হাইকমান্ডের নির্দেশ উপেক্ষা করে ৭৯ প্রার্থী ভোটে লড়তে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যে ১৭টি আসনে একাধিক প্রার্থীকে দলের মনোনয়ন ফরম দেয়া হয়েছিল, সেগুলোকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।ওইসব আসনে একজন করে প্রার্থী থেকে বাকিদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে নির্দেশ দিয়েছে হাইকমান্ড।

আগের সংবাদজাতিসংঘে হামাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিন্দা প্রস্তাব প্রত্যাখ্যান
পরবর্তি সংবাদতাবলিগ-সঙ্কট, যেভাবে মোকাবেলা করতে চাইছেন আলেমরা