শিক্ষাকে সবদিক থেকে উন্নত করাই সরকারে লক্ষ্য

ফাতেহ ডেস্ক:  এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিচ্ছে। শিক্ষাকে সবদিক থেকে উন্নত করাই সরকারে লক্ষ্য। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে শিক্ষিত জাতি গড়ে তুলতে হবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এজন্য শিক্ষা পদ্ধতি পরিবর্তন, জিপিএর ভিত্তিতে রেজাল্ট দেয়াসহ সব পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ সরকার।

শিক্ষাকে বহুমুখী করতেও পদক্ষেপ নেয়া হচ্ছে। উন্নত দেশেও প্রশ্ন ফাঁসের সমস্যা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নফাঁস রোধে এবারে নেয়া পদক্ষেপগুলো কার্যকর হয়েছে। এসময় দীর্ঘ দিন ধরে পরীক্ষা নেয়ার রীতি পরিবর্তনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

আগের সংবাদএইচএসসির ফল প্রকাশ, পাশের হার ৬৬ দশমিক ৬৪
পরবর্তি সংবাদহজে ডিজিটাল সেবা চালু করলেও সাড়া মিলছে না