এইচএসসির ফল প্রকাশ, পাশের হার ৬৬ দশমিক ৬৪

ফাতেহ ডেস্ক:  এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবার গড় পাসের হার ৬৬ দশমিক ছয় চার। জিপিএ-ফাইভ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন। গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ ফাইভ কমেছে।

এ বছর এইচএসসিতে ১০ বোর্ডে ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮শ একজন। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ছয় সাত এবং কারিগরি বোর্ডে ৭৫ দশমিক পাঁচ শুন্য। ছাত্রদের পাসের হার ৬৩ দশমিক আট আট হলেও ছাত্রী পাসের হার ৬৯ দশমিক সাত দুই।

সকালে গণভবনে, ফল হস্তান্তরের পর প্রধানমন্ত্রী বলেন, সরকার বাজেটে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। এসময় কম দিনের মধ্যে পরীক্ষা শেষ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার প্রশ্ন ফাঁস রোধে এবার ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোসহ কঠোর ব্যবস্থা নেয়া হয়ছিল। গত বারের তুলনায় পাশের হার কমেছে ২ দশমিক দুই সাত ভাগ। জিপিএ-ফাইভ কমেছে ৮ হাজার ৭০৭।

আগের সংবাদবাম জোটের প্রাসঙ্গিকতা কী?
পরবর্তি সংবাদশিক্ষাকে সবদিক থেকে উন্নত করাই সরকারে লক্ষ্য