২০১৪ সালের মতো সহিংসতার আলামত আছে কিনা, খতিয়ে দেখার নির্দেশ সিইসির

ফাতেহ ডেস্ক

 আগামী জাতীয় নির্বাচন ঘিরে ২০১৪ সালের মতো সহিংসতার পুনরাবৃত্তি ঘটানোর আলামত চলছে কিনা, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। একই সঙ্গে সহিংসতা রোধে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে এ নির্দেশ দেন তিনি। সিইসি বলেন, গত দুদিনে নির্বাচনের প্রচারে সহিংসতা ৫ জানুয়ারির পুনরাবৃত্তির পায়তারা কিনা, তা গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখতে হবে।

এছাড়া বিশৃঙ্খলা তৈরির চেষ্টা তৃতীয় কোনো শক্তির উত্থানের আলামত কিনা, তাও খতিয়ে দেখতে হবে। নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে পেশাগত নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন সিইসি। কারো বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

গোলযোগ সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদেরকে নজরিতে রাখারও নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।

আগের সংবাদঅনাস্থা ভোটে জয় পেলেন থেরেসা মে
পরবর্তি সংবাদনিষ্পত্তিতে তৃতীয় বিচারক, খালেদা কি প্রার্থী হতে পারবেন?