
ফাতেহ ডেস্ক
অনাস্থা ভোটে জয় পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বুধবার হাউজ অব কমন্সে অনুষ্ঠিত এ ভোটে ৬৩ শতাংশ ভোট পেয়ে প্রধানমন্ত্রীত্ব ধরে রাখতে সক্ষম হলেন তিনি।
ভোটে জয় পাওয়ায় অন্তত এক বছরের জন্য তাঁর নেতৃত্বের প্রতি আর অনাস্থা প্রকাশ করতে পারবেন না এমপিরা। জয়ের পর এক বিবৃতিতে থেরেসা মে বলেন, জনগনের প্রত্যাশিত ব্রেক্সিট বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন।
এদিকে বিরোধী শিবির বলছে, অনাস্থা ভোটে পার পেয়ে গেলেও ব্রেক্সিট বাস্তবায়নে বাধা এখনো কাটেনি। বৃহস্পতিবার ইউরোপিয় ইউনিয়ন নেতাদের সাথে ব্রাসেলসে ব্রেক্সিট নিয়ে বৈঠকের কথা রয়েছে থেরেসা মে’র।
এর আগে বুধবার নিজ দলের ব্রেক্সিট বিরোধীদের আপত্তির জেরে অনাস্থা ভোটের মুখোমুখি হন থেরেসা মে।
