
ফাতেহ ডেস্ক : প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ থেকে নির্বাচনকেন্দ্রিক সংকটের কোনো সমাধান হবে না বলে মনে করেন বিএনপি নেতারা। তাই সংলাপের পাশাপাশি সাত দফা দাবি আদায়ে রাজপথের কর্মসূচিতে সক্রিয় থাকতে চায় বিএনপি।
দলটির নেতারা জানান, ৬ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা থেকে কো্নো সমাধান পাওয়া যায়নি বলে মনে করেন বিএনপি নেতারা। তারা মনে করেন বহুল প্রত্যাশিত সংলাপ ফলপ্রসূ হয়নি। অতীতের মতো এবারও আলোচনার টেবিলে দাবি পূরণ সম্ভব হবে না।
বিএনপি নেতারা বলছেন, শেষ পর্যন্ত সাত দফা দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। সাত দফা দাবি আদায়ে আপাতত শান্তিপূর্ণ কর্মসূচির পথেই থাকতে চান বিএনপি নেতারা।
