
ফাতেহ ডেস্ক: খালেদা জিয়ার জন্য আবারও মেডিকেল বোর্ড গঠনের পর জেলকোড অনুযায়ী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
রোববার বিকেলে সচিবালয়ে বিএনিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেডিকেল বোর্ডে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকরাও থাকবেন। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে খালেদা জিয়ার চিকিৎসা বেসরকারি হাসপাতালে করার অনুরোধ জানান।
