শরিকরা বিরোধী দলে থাকলে সংসদ কার্যকর হবে

ফাতেহ ডেস্ক

মহাজোটের শরিকরা বিরোধী দলে থাকলে সংসদ কার্যকর হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, কোনো বিষয় নিয়েই মহাজোটের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের টানাপড়ন নেই। তিনি জানান, স্মরণকালের বড় সমাবেশ হবে শনিবার। জনসভায় ডেলটা প্লান, ব-দ্বীপ পরিকল্পনা, মুজিব বর্ষ ঘোষণাসহ বিভিন্ন ইস্যুতে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাদের বলেন, ঐক্যফ্রন্টে এখন ভাঙনের সুর আর বিএনপির অবস্থা লেজে গোবরে। নির্বাচনে হেরে যাওয়ার কষ্ট থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরো বেপরোয়া হতে পারেন বলেও মন্তব্য করেন কাদের।

আগের সংবাদশপথের বৈধতা চ্যালেঞ্জের রিট উত্থাপিত হয়নি মর্মে হাইকোর্টে খারিজ
পরবর্তি সংবাদকেনিয়ায় হামলা : নিহত বেড়ে ২১, নিখোঁজ ১৯