ঐক্যফ্রন্ট নেতাদের ওপর হামলায় সরকার নীরব : ফখরুল

ফাতেহ ডেস্ক

ঐক্যফ্রন্ট নেতাদের ওপর হামলার বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে বলে আবারও আভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকালে বগুড়ায় নির্বাচনী প্রচার শুরুর আগে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এসময় সরকারের পক্ষে প্রশাসনও ভোট চাইছে বলে তিনি অভিযোগ করেন।

এ দিকে সাংবাদিকদের উদ্দেশ্য করে ‘খামোশ’ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। শনিবার এক লিখিত বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করেন তিনি ।

শুক্রবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে হুমকি দেয়ায়, শনিবার গণমাধ্যমে এ বিবৃতি পাঠান তিনি।

বিবৃতিতে ড. কামাল বলেন, বারবার জামায়াত নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তার খারাপ লেগেছিলো। এরই প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্ন থামানোর চেষ্টা করেন বলে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের লড়াইয়ে সব সময় সামিল ছিলেন বলেও দাবি করেন ড. কামাল হোসেন।

আগের সংবাদপাকিস্তানে বিনিয়োগ করবে সৌদি আরব
পরবর্তি সংবাদরাজাপাকসে পদত্যাগ করছেন, শ্রীলংকার রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে?