স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

ফাতেহ ডেস্ক

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগ দাবিতে বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। রোববার মাদ্রিদের প্লাজা ডি কোলোনে কাতালুনিয়া ইস্যুতে পদত্যাগের দাবি জানায় তারা।

বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারের আলোচনার প্রতিবাদে ডানপন্থীদের কর্মসূচিতে যোগ দিয়েছেন কয়েক লাখ মানুষ। কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়ায় ১২ বিচ্ছিন্নতাবাদীর বিচার শুরুর পর নতুন করে উত্তেজনা দেখা দেয়।

রাষ্ট্রদ্রোহের অভিযোগে মঙ্গলবার বিচার শুরু হয় তাদের। কাতালুনিয়ার স্বাধীনতা প্রশ্নে ২০১৭ সালের গণভোটে জয় পায় বিচ্ছিন্নতাবাদীরা।

তবে ভোটের ফল প্রত্যাখ্যান করে, স্বায়িত্বশাসিত প্রদেশটিতে কেন্দ্রীয় সরকারের শাসন জারি করে স্পেন সরকার।

আগের সংবাদইয়াবা সেবন করিয়ে ধর্ষণ, ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
পরবর্তি সংবাদহিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করা এক হাফেজার করুণ গল্প!