
ফাতেহ ডেস্ক
২১ লাখ ৩৫ হাজার ৩শ ৩৩ শিক্ষার্থীকে নিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা।
এবার দেশের বাইরে আটটি কেন্দ্রে অংশ নিচ্ছেন ৪শ ৩৪ পরীক্ষার্থী। এবারও বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া অন্য সব বিষয়ে সৃজনশীল প্রশ্ন হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় বলেছে, পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের দেয়া হবে প্রশ্নপত্রের সেট কোড। এছাড়া শুধু কেন্দ্রসচিব একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন।
প্রশ্নফাঁস ঠেকাতে এবার কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হচ্ছে ফয়েল কাগজে মুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও রাখা হয়েছে কড়া নজরদারি।
