
ফাতেহ ডেস্ক
পাঁচটি আসনে বিএনপি প্রার্থীদের প্রার্থিতা স্থগিত করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি জেবিএম হাসান হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।
এর মধ্যে মানিকগঞ্জ ১ আসনে এস এ জিন্নাহ কবিরের প্রার্থীতা বাতিল করে খন্দকার আব্দুল হামিদ ডাব্লিউর প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়াও ঝিনাইদহ-২ আব্দুল মজিদ, জামালপুর-৪ শামীম তালুকদার। জয়পুরহাট-১ ফজলুর রহমান, ব্রাক্ষণবাড়িয়া ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা চেয়ারম্যান বশিরুল্লাহ ঝরুর প্রার্থীতা স্থগিত করে হাইকোর্ট।
এদিকে, সকল প্রার্থির হলফনামায় দেয়া তথ্য ছেপে ভোটারদের মধ্যে বিলি করার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
