গাইবান্ধা-৩ আসনে পুনঃতফসিল

ফাতেহ ডেস্ক

 জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ডক্টর টি আই এম ফজলে রাব্বীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনে নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, সংসদ নির্বাচনের পর পুনঃতফসিল ঘোষণা করে এ আসনে নির্বাচনের তারিখ জানানো হবে।

তিনি বলেন, স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ফজলে রাব্বীর মৃত্যুর সনদসহ আনুষ্ঠানিকভাবে জানাবেন। পরে সিদ্ধান্ত দেবেন নির্বাচন কমিশনাররা।

ড. ফজলে রাব্বী একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন। তিনি জাতীয় পার্টি- কাজী জাফর অংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগেও একই আসনের সংসদ সদস্য ছিলেন তিনি।

আগের সংবাদপিরোজপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা
পরবর্তি সংবাদ৫ আসনে বিএনপির প্রার্থিতা স্থগিত করেছে হাইকোর্ট