
ফাতেহ ডেস্ক:
জাতিসংঘের আহ্বানে সৌদি জোটের বিরুদ্ধে ড্রোন ও মিসাইল হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এক বিবৃতিতে এ ঘোষণা দেন বিদ্রোহীদের প্রধান মোহাম্মাদ আলি আল হুতি।
ইয়েমেনের বন্দর নগরী হুদাইদায়, সাময়িকভাবে সৌদি জোটের হামলা বন্ধের সিদ্ধান্তের পর এই ঘোষণা এল। এদিকে বিবাদমান দুই পক্ষকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করছেন জাতিসংঘের দূত মার্টিন গ্রিফিথস।
এবছরের শেষ নাগাদ সুইডেনে দুই পক্ষের আলোচনার সম্ভাবনা দেখছেন তিনি। সেপ্টেম্বরে দুই দলের শান্তি আলোচনায় বসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়।
ইয়েমেনের প্রায় ৪ বছরের যুদ্ধে প্রাণ গেছে ১০ হাজারেরও বেশি মানুষের। চরম দূর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে লাখ লাখ ইয়েমেনি। সূত্র: আনাদোলু এজেন্সি
