সিরিয়ায় মার্কিন জোটের হামলা নিহত ২৬

ফাতেহ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট সিরিয়ার দেইর আজ-যোরে আবারো বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ২৬ বেসামরিক ব্যক্তি নিহত ও ১৪ জন আহত হয়েছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শুক্রবার জানিয়েছে, নিহতরা সবাই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ পরিবারের সদস্য। নিহতদের মধ্যে ১৪টি শিশু ও নয় জন নারী রয়েছে।

রামি আবদেল রহমান সিরিয়ান অবজারভেটরির প্রধান দাবি করেছেন, দেইর আজ-যোরের দক্ষিণে ফোরাত নদীর তীরবর্তী হাজিন শহরে মার্কিন জোট হামলা চালায়। এর একদিন আগে মার্কিন বাহিনীর বিমান হামলায় আশ-শায়াফ এলাকায় সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়।

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট ২০১৪ সাল থেকে সিরিয়ার উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করে এলেও আজ পর্যন্ত বাস্তবে তার কোনো নমুনা দেখা যায় নি। বরং মার্কিন হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

আগের সংবাদসন্দেহ নেই, বিএনপি অংশ নিচ্ছে নির্বাচনে: কাদের
পরবর্তি সংবাদআমার কলমকাল : যে যৌবন লেখকের