ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত

ফাতেহ ডেস্ক

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক-হেলপারসহ তিন জন নিহত হয়েছে।

ভোর পৌনে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, উত্তরাঞ্চল থেকে পাথর বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিলো। ট্রাকটি ঝাঐল ওভারব্রীজ এলাকায় পৌছলে পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। আর ভেতরে আটকে পড়ে ড্রাইভার হেলপাড়সহ তিন জন মারা যায়।

এদিকে, গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় সৌরভ মিয়া নামে এক শিশু নিহত হয়েছে। সৌরভ বাড়ির সামনের রাস্তায় একটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

আগের সংবাদহাসিনাকে অভিনন্দন এরশাদের
পরবর্তি সংবাদবিদেশিদের কাছে নালিশ ছাড়া বিএনপির আর কোন অবলম্বন নেই