
ফাতেহ ডেস্ক
প্রেসিডেন্ট ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব পাস করেছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত হাউস অব রিপ্রেজেন্টেটিভস। ট্রাম্পের নিজ দলের ১৩ সদস্যসহ ২৪৫ আইনপ্রণেতা প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিরোধীতা করেন ১৮২ জন। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনা পাস করাতে ১৮ দিনের মধ্যে সিনেটের অনুমোদন প্রয়োজন।
সিনেট রিপাবলিকান নিয়ন্ত্রিত হলেও এখনই এনিয়ে ভোটাভুটরি পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন সিনেটের অনেক নেতা। এরআগে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের ১৬ রাজ্য। অবৈধ অভিবাসী আর মাদক পাচার ঠেকাতে, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫৭০ কোটি ডলার বরাদ্দ চেয়ে আসছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
কংগ্রেসের সিদ্ধান্তহীনতায় সরকারের দীর্ঘ অচলাবস্থার পর, ১৪০ কোটি ডলার বরাদ্দ দিতে রাজি হয় বিরোধী ডেমোক্র্যাটরা। তাতে সন্তুষ্ট না হয়ে, ফেব্রুয়ারির শুরুর দিকে কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প।
