
ফাতেহ ডেস্ক
দুই অংকের প্রবৃদ্ধি অর্জনে দেশবাসী ও প্রবাসীদের সমন্বয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার সকালে সোনারগাঁও হোটেলে প্রবাসী প্রকৌশলীদের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এসময় দেশের অর্থনৈতিক উন্নয়নের চিত্র সামনে এনে, তিনি বলেন, দুই অংকের প্রবৃদ্ধি অর্জন করতে হলে যারা দেশে আছেন তাদের সঙ্গে প্রবাসীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয় করতে হবে।
অনুষ্ঠানে বিশ্বের ৩০টি দেশ থেকে আসা ৩শ প্রকৌশলী অংশ নেন। তাদের ৩৮ জন ২৬ ও ২৭শে ফেব্রুয়ারি বাংলাদেশের উন্নয়নে নিজেদের পরিকল্পনা প্রদর্শন করেন। আগামীতে ব্যবসায়ী, চিকিৎসকসহ অন্য শ্রেণিপেশার প্রবাসীদের নিয়েও এমন আয়োজন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা।
