ভোট বানচালের চেষ্টা করতে পারে বিএনপি : ওবায়েদুল কাদের

ফাতেহ ডেস্ক: দুই বছরের বেশি দণ্ডিতেরা নির্বাচনে যেতে পারবেন না, আদালতের এ আদেশ কেন্দ্র করে বিএনপি ভোট বানচালের চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জঙ্গি তৎপরতায় জড়িত অনেককেই মনোনয়ন দিয়েছে বিএনপি। ইসিকে আদালতের আদেশ অনুযায়ী চলার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, মহাজোটের আসন বন্টণ নিয়ে ধোঁয়াশার কিছু নেই মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই তা চূড়ান্ত হবে। দলের সিদ্ধান্ত না মেনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হবেন বলেও হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের।

আগের সংবাদশুল্কের আওতায় চীনের সব পণ্য নিয়ে আসার হুঁশিয়ারি ট্রাম্পের
পরবর্তি সংবাদনির্বাচনে জয়ী হলে হাটহাজারীকে মেগা সিটিতে রূপান্তর করবো : মঈনুদ্দীন রুহী