
ফাতেহ ডেস্ক
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান) সদস্যদের দিয়ে ভোটগ্রহণ, গণনা ও ফল ঘোষণা চেয়ে রিট করা হয়েছে। আজ (রবিবার) হাইকোর্টে এই রিটের জন্য আবেদন করা হয়েছে।
রিট আবেদনটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ রিট আবেদনটি জমা দিয়েছেন বলে জানা গেছে।
