ইয়েমেনের হুতিদের হামলায় ৯ সৌদি সেনা নিহত

ফাতেহ ডেস্ক

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৯ সেনা নিহত হয়েছেন। সৌদির সীমান্তবর্তী আসির, জাজান ও নিজরান প্রদেশে একাধিক হামলা চালায় হুতিরা। রোববার এ হামলার খবর জানায় আল-জাজিরা।

এক বিবৃতিতে হুতিদের দাবি, সৌদি সেনাদের হত্যা করতে সীমান্তজুড়ে ভয়াবহ হামলা চালায় তারা। এতে মারাত্মক ক্ষতির পাশাপাশি বেশকটি এলাকায় সেনা অবস্থানের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে বলে জানায় তারা।

গত ডিসেম্বরে জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি চুক্তির পর এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা।

আগের সংবাদযেভাবে ইসলামের আলো খুঁজে পেলেন জাপানি নারী নাকাতা
পরবর্তি সংবাদতিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩