ইরানের সাথে সমঝোতায় কাতার, লাভবান কে, ক্ষতি কার?

সৌদিপন্থী দেশগুলোর অবরোধের চাপে পড়ে কাতার অনেক দিন থেকেই ইরানের প্রতি নমনীয় ভাব দেখাতে বাধ্য হচ্ছে। সর্বশেষ কাতারের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যেও এটি ফুটে উঠেছে।

সিঙ্গাপুরে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-আতিয়া বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ডেকে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা কী বুদ্ধিমানের কাজ হবে?” কাতারি মন্ত্রী বলেন,  এ ধরণের পদক্ষেপ হবে খুবই বিপজ্জনক।

তিনি আরো বলেন, ইরান হচ্ছে পরবর্তী দরজা। আমাদের উচিত যুদ্ধ বাদ দিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসা। এ দেশটি যুদ্ধের পাগল নয় বরং আলোচনা ও সংলাপে বসার দেশ। সবার উচিত বিষয়টি মাথায় নেয়া এবং সেভাবে এগিয়ে যাওয়া।তিনি বলেন, আমার ধারণা যুক্তরাষ্ট্র যথেষ্ট পরিপক্ক এবং ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর মতো ভুল তারা করবে না।

পর্যবেক্ষকরা মনে করেন, কাতার ইরানের আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধী হলেও সৌদি-পক্ষের চাপে ইরানের সাথে সমঝোতায় যেতে বাধ্য হয়েছে। একইসাথে সৌদি ও ইরান, উভয় পক্ষের সাথে বিবাদ চালিয়ে যাওয়া কাতারের পক্ষে সম্ভব নয়। তাই কাতার ইরানের সাথে সংঘাত পরিহারের সিদ্ধান্ত নিয়েছে।

বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক-বিশেষজ্ঞ মোহাম্মদ মুখতার আশ শানকিতি মনে করেন, সৌদির সাথে কাতারের বর্তমান বিবাদে সবচেয়ে লাভবান হচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে ইরানের আগ্রাসী ভূমিকা চালানো আরও সহজ হয়ে উঠেছে। সৌদিপন্থী ও ইসলাহি ধারার ইসলামপন্থী উভয়েই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বরং সিরিয়ায় ও ইয়ামানে ইসলাহি ধারার ইসলামপন্থীরা ক্রমশ  ইরানের কাছে আরও বেশী কোনঠাসা হয়ে পড়ছে।

আল জাজিরা অবলম্বনে

আগের সংবাদজটিলতার অবসান, সৌদি যাচ্ছেন ইরানি হজ্ব-প্রত্যাশীরা
পরবর্তি সংবাদচ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন বৃদ্ধি