গাজায় যুদ্ধবিরতির আহ্বান ২৮ মার্কিন সিনেটরের

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় চলমান হামলা বন্ধ করতে অতিসত্বর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ২৮ জন সিনেটর।

ডেমোক্র্যাট সিনেটর জন অসোফের নেতৃত্বে সিনেটররা এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান। নিজের টুইটার অ্যাকাউন্টে যৌথ বিবৃতি তুলে ধরেন সিনেটর জন অসোফ।

বিবৃতিতে তারা বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘাত যাতে আর না বাড়ে ও বেসামরিক মানুষের আর প্রাণহানি না ঘটে, এজন্য অতিসত্বর আমরা যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।’

যদিও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান কানে তুলছে না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।নেতানিয়াহু বলেছেন, ‘ইসরাইলের নাগরিক, আপনাদের জন্য শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে না আনা পর্যন্ত এ অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে আমি সংকল্পবদ্ধ।’

আগের সংবাদকমছে মোদির জনপ্রিয়তা: মার্কিন জরিপ
পরবর্তি সংবাদ৫ দিনের জন্য বাংলাদেশের সৌদিগামী ফ্লাইট স্থগিত