
গাজী আশরাফ আজহারঃ ভারতে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে আলোচিত ধর্মগুরু আসারাম বাপু দোষী সাব্যস্ত হয়েছেন। বুধবার জোধপুর কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক মধুসুদন শর্মা এ রায় ঘোষণা দেন। সাথে আসারামের দুই সহযোগীও দোষী সাব্যস্ত হয়েছে। আর খালাস পেয়েছেন দুজন। আসারামের মুখপাত্র নীলম দুবে জানিয়েছেন, আদালতের এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করবেন। এদিকে আসারাম বাপুর রায় ঘোষণাকে ঘিরে রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ ও হরিয়ানা রাজ্যে কড়া সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আসারামের ভক্তরা যাতে রায়ের প্রতিক্রিয়ায় সহিংসতা না করতে পারে, সেদিকে কড়া নজর রাখছে নিরাপত্তা কর্মীরা ৷
