মহেশখালীতে অস্ত্র তৈরি কারখানার সন্ধান, আটক ২

ফাতেহ ডেস্ক: কক্সবাজারের মহেশখালিতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ২ জনকে আটক করেছে র‍্যাব।

আটকরা হলেন, মোহাম্মদ শহীদুল্লাহ ও আব্দুল হাকিম। র‌্যাব জানায়, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে র‌্যাবের একটি দল অভিযানে যায়।

অভিযানের এক পর্যায়ে রাত ১১টার দিকে হোয়ানক ও কালার মারছড়া ইউনিয়নের পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় তারা। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আটক হয় শহীদুল্লাহ ও হাকিম।

পরে তাদের নিয়ে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় ২০টি অস্ত্র ও গুলিসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম।

আগের সংবাদভারতীয় হিন্দু নেতার বাংলাদেশ দখলের হুমকি, ইসলামি রাজনীতিবিদদের প্রতিক্রিয়া
পরবর্তি সংবাদহজযাত্রী রিপ্লেসমেন্ট কোটা বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে: ধর্মমন্ত্রী