মোসাদই হত্যা করেছে ফিলিস্তিনি বিজ্ঞানীকে : নিউইয়র্ক টাইমস

ফিলিস্তিনী বিজ্ঞানী ফাদি আল বাতশের  হত্যাকান্ড মোসাদের নির্দেশনাতেই হয়েছে।হামাসের হাতে উন্নত অস্ত্র যাতে না যেতে পারে, সেটা ঠেকানোর জন্য। ফাদির মৃতদেহ কায়রোতে নিয়ে যাওয়া হয়েছে এবং দাফনের জন্য গাজায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

নিউইয়র্ক টাইমস গোয়েন্দা সূত্রের বরাতে জানায়, মোসাদের প্রধানের নির্দেশেই এই ঘটনা সম্পন্ন হয়েছে। হামাসের ড্রোন নির্মাণে যারা অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকেই মোসাদ টার্গেট করছে।
নিউ ইয়র্ক টাইমস আরও জানায় যে, ফাদির মাধ্যমে হামাস ও উত্তর কোরিয়ার মধ্যে একটি সংযোগ ছিল।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গতকয়েকদিন আগে ফাদি আল বাতশ  যখন ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন,তখন অজ্ঞাতনামা আততায়ীর হাতে ফাদি বিহত হন। হামাস  ও নিহতের পরিবার ইজরাইলের দিকে অভিযোগের আঙ্গুল উঠায়।

আগের সংবাদঅভিন্ন প্রশ্নপত্রে সারা দেশের কাওমী মাদ্রাসার দাওারায়ে হাদীসের ফাইনাল পরীক্ষা শুর, উদ্বোধন করেছেন- শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.)
পরবর্তি সংবাদবাংলাদেশে প্রত্নতত্ত্ব সম্পদ