রাবিতে শিক্ষার্থীর বিরুদ্ধে প্রাধ্যক্ষের জিডি

ফাতেহ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য ৩ জুলাই ধার্য করেছেন হাইকোর্ট।

এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার আইনজীবীদের পেপারবুক সরবরাহ করতে হাইকোর্টের ফৌজদারি আপিল শাখাকে নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে দুদক আপিল শুনানির তারিখ ধার্যের আবেদন জানায়। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, কায়সার কামাল এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান।

পরে কায়সার কামাল বলেন, আমরা আদালতের কাছে শুনানির জন্য যুক্তিসংগত সময় চেয়েছিলাম। ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশনার রিভিউ চেয়ে আবেদন করা হয়েছে। সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সময় চাওয়া হয়েছে। আদালত আমাদের আবেদন নাকচ করে ৩ জুলাই ধার্য করে দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেন বিশেষ জজ আদালত। এরপর থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন বেগম খালেদা জিয়া।

আগের সংবাদবাঙলার মানুষের গড় আয়ু বেড়েছে ৭ মাস ২০ দিন
পরবর্তি সংবাদখালেদার বিরুদ্ধে করা আপিল শুনানি ৩ জুলাই