কুরআনের আয়াত মুছে ফেলতে ফ্রান্সে খোলা চিটি

গাজী আশরাফ আজহার : ফ্রান্সের লে পারিসিয়েন নামের এক পত্রিকায় গত রোববার একটি খোলা চিঠি ছাপা হয়েছে। পবিত্র কুরআনের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে ওই চিঠিতে । বিদ্বেষমূলক আয়াতগুলো কুরআন থেকে মুছে ফেলার দাবি করা হচ্ছে।

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিও এমন একটি চিঠিতে স্বাক্ষর করে সমর্থন জানিয়েছেন । দেশটির জনপ্রিয় ফরাসী অভিনেতা জেরার্ড দেপার্দিউসহ ৩শ বিশিষ্ট ব্যক্তিও তার সাথে রয়েছে ৷

সম্প্রতিকালে ফ্রান্সে ১১ জন ইহুদি খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই দাবি করা হয়েছে । এগুলোর দায় মুসলমানের উপর চাপিয়ে দেয়া হচ্ছে। ৮৫ বছর বয়সী মিরিয়েল নামের এক বৃদ্ধের কথা উল্লেখ করা হয় ,গত মাসে যার লাশ নিজ বাসায় পাওয়া যায় ৷ এটাও নাকি মুসলিমদের কাজ বলে দাবি করা হয়েছে।

প্রকাশিত চিঠি নিয়ে প্রচন্ড বিতর্ক শুরু হয়েছে ফ্রান্সজুড়ে। অপর দিকে মুসলিম নেতারা ক্ষোভে ফেটে পড়েছেন এর বিরুদ্ধে। প্যারিসের গ্র্যান্ড মসজিদের ইমাম দালিল বুবাকেউর বলেন, ওই চিঠির মাধ্যমেই বিভেদ আর বিদ্বেষ ছড়ানো হয়েছে।

ইহুদি ষড়যন্ত্র অবশ্যই বন্ধ করা উচিৎ। কুরআন শরীফের আয়াতগুলো বাদ দেয়ার দাবির ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ।

যারা ওই চিঠিতে স্বাক্ষর করেছে তাঁরা ধর্মীয় বিষয়ে অজ্ঞ বলে অভিহিত করেছেন অনেকে। কেউ কেউ বলছেন, ‘রংধনু থেকে যেমন কোন রং কেড়ে নেয়া যায় না তেমনি কুরআনের একটি আয়াতও মুছে ফেলা সম্ভব নয়’ ৷

আগের সংবাদইসরাইলীরা মানবতাশুন্য
পরবর্তি সংবাদকুমিল্লা ইয়াবাসহ ডিবি পুলিশ আটক