রমজানের শুভেচ্ছা ফেসবুকের

ইফতেখার জামিল

বিশ্বের কোটি কোটি মুসলিমকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বুধবার ফেসবুকে নিজের অ্যাকাউন্টে লগইন করলেই ফেসবুকের শুভেচ্ছাবার্তাটি দেখতে পারবেন ফেসবুকের ব্যবহারকারীরা।

একটি অ্যানিমিটেড গ্রাফিক্স বার্তায় ফেসবুক রমজানের তাৎপর্যও বর্ণনা করার চেষ্টা করেছে। ফেসবুক লেখেছে, ‘ আপনাদের নিজস্ব সম্প্রদায়সহ বিশ্ববাসীকে উদারতার বোধে উদ্বুদ্ধ করতে রমজানের যে ভূমিকা, ফেসবুক কমিউনিটি তার প্রতি শ্রদ্ধাশীল।’

এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। রমজান উদারতার শিক্ষা দেয়, এমন একটা রাজনৈতিক বক্তব্য ফেসবুক এখানে দিয়েছে। একইভাবে মুসলিম উম্মাহকে একটা সম্প্রদায় আকারে দেখানো হয়েছে, অথচ খৃস্টীয় উৎসব ও আয়োজনে এমন সাম্প্রদায়িক বৃত্ত তৈরি করা হয়না।

বস্তুত রমজান ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। মুসলমানদের কঠিন পরিস্থিতি সত্ত্বেও প্রতিরোধ ও মোকাবেলা করতে হবে, রমজানের মাধ্যমে মুসলমানরা এই শিক্ষাই পায়। এই শিক্ষা বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বও বহন করে। অন্যদিকে ফেসবুকের বক্তব্য অরাজনৈতিকরণের উৎসাহ যোগায়। পাশাপাশি এখানে সাম্প্রদায়িক বৃত্ত তৈরির মাধ্যমে মুসলমানদেরকে একটা অপরায়নের দিকেই ঠেলে দেওয়া হয়।

অবশ্য ফেসবুকের মতো একটা পশ্চিমা বহুজাতিক কোম্পানির এমন অবস্থানে বিস্মিত হবার কিছু নেই। তবে সতর্কতা প্রয়োজন।

আগের সংবাদআল্লামা শাহ আহমদ শফী সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন
পরবর্তি সংবাদআনোয়ার ইব্রাহিম মুক্ত, ফিরবেন ক্ষমতায়