
ফাতেহ ডেস্ক
সরকার খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেয়ার কথা ভাবছে না। তবে তিনি আবেদন করলে সরকার তা ভেবে দেখবে; জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সকালে প্রজন্ম লীগের ঢাকা মহানগর উত্তরের দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, দলটি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তামাশা করছে।
নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস এবং চেতনা তুলে ধরতে প্রজন্মলীগ ভূমিকা রাখছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখনো সে অপচেষ্টা অব্যাহত রেখেছে।
মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকার সমালোচনা করে বলেন, বিএনপি দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।
