অস্ত্রবিরতিতে যাবে না তালেবান

ফাতেহ ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আফগান শান্তি আলোচনায় অস্ত্রবিরতিতে যেতে অস্বীকৃতি জানিয়েছে তালেবান। শুক্রবারের কাতার বৈঠকে উপস্থিত আফগান সরকারের প্রতিনিধিদের এ কথা জানায় তারা।

এসময় আফগানিস্তানে বিদেশি সামরিক বাহিনীর অবস্থান নিয়েও আপত্তি তোলে তারা। এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবার্ট প্যালাডিনো দাবি করেছিলেন, বৈঠকে অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠা, অস্ত্রবিরতি ও সেনা প্রত্যাহার ইস্যুতে আশানুরূপ অগ্রগতি হয়েছে।

তবে শুক্রবার দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। ২৫ ফেব্রুয়ারি থেকে কাতারের রাজধানী দোহায় কয়েক দফা আলোচনা চললেও এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।

আগের সংবাদ‘সিইসির বক্তব্যে‌ই ভোটে অনিয়ম প্রমাণিত’
পরবর্তি সংবাদদেড় মাসেরও কম সময়ে ভারতের ৭ যুদ্ধবিমান বিধ্বস্ত