‘সিইসির বক্তব্যে‌ই ভোটে অনিয়ম প্রমাণিত’

ফাতেহ ডেস্ক

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, ইভিএমে ভোট হলে আগের রাতে ব্যালট বাক্স ভরা যাবে না–সিইসির এমন বক্তব্যেই প্রমাণ হয়, ৩০ ডিসেম্বরের ভোটে অনিয়মের অভিযোগ সত্য।

বিকেলে মতিঝিলে নিজ চেম্বারে গণফোরামের নির্বাহী কমিটির সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

ডক্টর কামাল বলেন, একাদশ সংসদ নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। সংবিধান ভোটারদের যে অধিকার দিয়েছে তা প্রশাসনের কর্মকর্তারা রক্ষা করতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।

গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মনসুর দলীয় সিদ্ধান্ত ছাড়াই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বলে জানান ডক্টর কামাল। মোকাব্বির খানের শপথের বিষয়ে দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

আগের সংবাদবগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩
পরবর্তি সংবাদঅস্ত্রবিরতিতে যাবে না তালেবান