ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া : বিমানে জমজমের পানি বহন করতে পারবে হজযাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

আলোচনা, সমালোচনা এবং বিতর্কের ঝড়ে অবশেষে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি তাদের বিমানে জমজমের পানি বহনে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার বিমানের ফ্লাইটে জমজমের পানি বহনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আনা হয়। কিন্তু বিমান সংস্থাটির এমন পদক্ষেপে তীব্র অসন্তোষ প্রকাশ করেন ভারতীয় হজযাত্রীরা। পরে অনেকটা বাধ্য হয়েই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এয়ার ইন্ডিয়া। এমন পদক্ষেপ নেয়ায় ক্ষমাও চেয়েছে তারা।

এক টুইট বার্তায় সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, তাদের এআই৯৬৬ এবং এআই৯৬৪ বিমানের ফ্লাইটে জমজমের পানির ক্যান বহনে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেয়া হয়েছে। বিমানের যাত্রীরা জমজমের পানি বহন করতে পারবেন। পূর্বের ঘোষণার জন্য হজযাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য ক্ষমা চেয়েছে বিমান সংস্থাটি।

আরএইচ/

আগের সংবাদভারতের জৈন ধর্মে বাড়ছে সন্ন্যাসী হওয়ার মিছিল, ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে
পরবর্তি সংবাদআজিমপুরে মসজিদের খাদেম মুহা. হানিফ শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার