ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে আবারও গুলি, নিহত ৫

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে আবারও গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক :

ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে সরকারবিরোধী বিক্ষোভে আবারও গুলিবর্ষণ করেছে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত পাঁচ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪০ জনেরও বেশি লোক।

শনিবার গুলি বর্ষণের পাশাপাশি নিরাপত্তা বাহিনী কাঁদুনে গ্যাস ও শব্দ বোমাও ব্যবহার করে বলে পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন, এ দিন বাগদাদে গুলিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং ১৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে।

এদিকে সংকট সমাধানে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। দেশ পরিচালনায় রাজনৈতিক দলগুলো ‘ভুল করেছে’ বলে শনিবার মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি। রাজনৈতিক সংস্কারের দাবিতে শুরু হওয়া প্রতিবাদের বৈধতা স্বীকার করে নির্বাচনী সংস্কারেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কিন্তু সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও নিরাপত্তা বাহিনীগুলো শক্তি প্রয়োগ বন্ধ করেনি। ১ অক্টোবর থেকে তাহরির স্কয়ারে শুরু হওয়া পর থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী এ বিক্ষোভে এ পর্যন্ত ২৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

আগের সংবাদরোহিঙ্গা নিপীড়ন অনুসন্ধান : আইসিসিতে জমা দেয়া হয়েছে নির্যাতনের ১৬ ভিডিও
পরবর্তি সংবাদসিরিয়া থেকে অন্য দেশ সেনা প্রত্যাহার না করলে আমরাও করব না : এরদোগান