এবার পশ্চিমতীরের হেবরন শহরে নতুন অবৈধ বসতি গড়ে তুলবে ইসরাইল

এবার পশ্চিমতীরের হেবরন শহরে নতুন অবৈধ বসতি গড়ে তুলবে ইসরাইল

ফাতেহ ডেস্ক :

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরের হেবরন শহরে নতুন করে অবৈধ বসতি গড়ার পরিকল্পনা করছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। দখলদার রাষ্ট্রটির প্রতিরক্ষামন্ত্রী নাফতালি ব্যানেট এরই মধ্যে ওই অবৈধ বসতি স্থাপনের অনুমোদনও দিয়েছেন। খবর আনাদোলুর।

খবরে বলা হয়, ইতিমধ্যে হেবরন পৌর কর্তৃপক্ষের কাছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর নতুন করে ওই অবৈধ বসতি গড়ার অনুমোদনের কাগজপত্র পাঠানো হয়েছে। প্রাচীন শহর হেবরনের ইব্রাহিমি মসজিদ ও ইহুদি বসতি আব্রাহাম অ্যাভিনিউর মধ্যবর্তী স্থানে পুরনো মার্কেট ভেঙে নতুন ওই ইহুদি বসতি গড়ে তোলা হবে।

উল্লেখ্য, হেবরনে এক লাখ ৬০ ফিলিস্তিনির বসবাস। অন্যদিকে সেখানে গড়ে তোলা অবৈধ বসতিতে কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে বাস করছে ৫০০ ইহুদি সেটেলার।

আগের সংবাদকোরআন সুন্নাহর পরিপন্থী কোনো আইন সরকার বাস্তবায়ন করবে না : গণপূর্ত মন্ত্রী
পরবর্তি সংবাদ২০২৪ সালের মধ্যে খুঁজে খুঁজে সব অনুপ্রবেশকারীকে তাড়াব : অমিত শাহ