ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি হচ্ছে : চিকিৎসক

ফাতেহ ডেস্ক

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে, বাইপাস সার্জারির জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডা. আবু নাসার রিজভী।

দুপুরে সিঙ্গাপুরে সাংবাদিকদের একথা জানান তিনি। আবু নাসার রিজভী জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কিডনীতে কিছু সমস্যা রয়েছে। এছাড়াও শরীরে কিছু সংক্রমণ আছে। আগামী কয়েকদিনের চিকিৎসায় এ অবস্থার উন্নতি হলে বাইপাস সার্জারি করা হবে।

এর আগে, দুপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ব্রিফ করেন ডা. ফিলিপ কোহ এর নেতৃত্বাধীন মেডিক্যাল বোর্ড।

তিনি ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানান। আগামীকাল দুপুর সাড়ে বারটায় ডা. ফিলিপ আবার ব্রিফ করে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন।

সোমবার রাত থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চলছে ওবায়দুল কাদেরের চিকিৎসা। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালের আইসিইউতে রয়েছেন তিনি।

আগের সংবাদসড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ২ ‘বায়তুল্লাহর মুসাফির’ নিহত
পরবর্তি সংবাদমেননের কেন এত ক্ষোভ?