
ফাতেহ ডেস্ক
বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে মদিনার ওয়াদি আল জিন্নী (জ্বিনের পাহাড়) এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় পেছন থেকে আসা দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই তারা নিহত হন।
নিহতরা হলেন- নাজিম উদ্দিন (৬০) ও জয়নাল আবেদীন (৭৫)। সম্পর্কে চাচা-ভাতিজা এই দুজনের বাড়ি নরসিংদীর সদর উপজেলার ছোয়াং এলাকায়। তারা বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান।
এ দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে। ইউএনবি।
