
ফাতেহ ডেস্ক :
মহানগর গোয়েন্দা কার্যালয় গাজিপুর থেকে ছাড়া পেয়েছেন মুফতি রেজওয়ান রফিকী। আজ জোহরের সময় তিনি ছাড়া পেয়েছেন বলে জানা গেছে।
এর আগে গাজীপুর বোর্ডবাজার এলাকায় নিজের মাদরাসা থেকে গত শুক্রবার রাত ৯ টার দিকে ডিবি পরিচয়ধারী কয়েকজন তাকে উঠিয়ে নিয়ে যায়। প্রথমদিন তার খোঁজ না পেলেও দ্বিতীয় দিন খবর পাওয়া যায় তিনি ডিবি কার্যালয়ে আছেন।
প্রসঙ্গত, মুফতি রিজওয়ান রফিকী বেশ কিছু দিন যাবত বিতর্কিত সংগঠন ‘হিজবুত তাওহীদ’-এর বিভিন্ন বক্তব্য ও কর্মকান্ডের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন। মুফতি রিজওয়ানের সমর্থকরা সন্দেহ করছেন, তাকে ধরে নিয়ে যাওয়ার পেছনে ওই বিতর্কিত সংগঠনের ভূমিকা থাকতে পারে।
